জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বন্যায় সেলফি তুলতে গিয়ে ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানি দেখার সময় সেলফি তুলতে গিয়ে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে স্কুলছাত্র জিল্লুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে তিনজন নিখোঁজ হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে বন্যার পানি দেখতে যায় উমির উদ্দিন পাইলট হাইস্কুলের ছাত্র জিল্লুর রহমান, সজীবসহ চার ছাত্র। এ সময় বন্যার পানির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় জিল্লুর ও সজীব। তাদের বাঁচাতে পথচারী লাল মিয়া পানিতে ঝাঁপিয়ে পড়লে তিনিও স্রোতে ভেসে যান।

ওসি আরো বলেন, খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া স্থানসহ পাশের ব্রহ্মপুত্র নদে সন্ধান শুরু করেন। তাঁরা খুঁজতে গিয়ে ঘণ্টাখানেক পর জিল্লুরের লাশ পান। নিখোঁজ দুজনের সন্ধান চলছে। এনটিভি

মন্তব্যসমূহ