জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

লেবাননে বোমা হামলা বন্ধে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

 




লেবাননে হামলার বিষয়ে মিত্র ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি জানিয়েছেন, লেবাননে আর কোনো বোমা হামলা চালাতে ইসরাইলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। 


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরাইল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে। যথেষ্ট হয়েছে!’


তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।


এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী এখনো মোতায়েন রয়েছে, কারণ সেখানে ‘তাৎক্ষণিক হুমকি’ রয়েছে। 


তিনি বলেন, ‘রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় আমরা কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছি, যা এখানে বিস্তারিত বলছি না।'


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে কার্যকর হয়। গত ২ মার্চ হিজবুল্লাহ উত্তর ইসরাইলে  হামলা চালালে সংঘাত শুরু হয়, যা পরে বড় আকার নেয়।  এ সংঘাতে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। 

মন্তব্যসমূহ