জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরানকে ধন্যবাদ, তবে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে : ট্রাম্প

 




মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। খবর বার্তা সংস্থা এএফপির।


ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন, ‘ধন্যবাদ!’। তিনি আরও লেখেন, ইরান ঘোষণা করেছে সংকীর্ণ জলপথটি (হরমুজ প্রণালি) ‘সম্পূর্ণ উন্মুক্ত এবং চলাচলের জন্য প্রস্তুত’।


কয়েক মিনিট পর আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘শুধু ইরানের ওপর নৌ-অবরোধটি পূর্ণ শক্তিতে এবং কার্যকরভাবে বলবৎ থাকবে, যতক্ষণ না দেশটির সঙ্গে আমাদের আলোচনা শতভাগ সম্পন্ন হচ্ছে।’


ট্রাম্প আরও লেখেন, ‘এই প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হওয়া উচিত, কারণ বেশিরভাগ বিষয় নিয়েই ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে।’


ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি ‘খুব কাছাকাছি’। তবে গত সপ্তাহে পাকিস্তানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ শুক্রবার ঘোষণা করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি যতদিন স্থায়ী থাকবে, তেল ও অন্যান্য পণ্যের বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যাবশ্যক হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ থাকবে।


তবে লেবানন ও ইসরায়েলের মধ্যে আজ থেকে কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির কথা নাকি ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা আব্বাস আরাঘচি বলেছেন, তা স্পষ্ট নয়।

মন্তব্যসমূহ