জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা, তেলের দামে ঊর্ধ্বগতি

 




যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে মিশ্র সংকেত এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।


বিশ্ববাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম আজ সোমবার (২০ এপ্রিল) এশিয়ার বাজারে ৭ শতাংশের বেশি বৃদ্ধি পায়। পরে কিছুটা কমলেও সকালে প্রতি ব্যারেল দাম দাঁড়ায় ৯৪.৬৯ ডলার, যা শুক্রবারের (১৭ এপ্রিল) ৯০.৪০ ডলারের তুলনায় উল্লেখযোগ্য বেশি। খবর আল জাজিরার। 


এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। তিনি জানান, মার্কিন বাহিনী ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে, যা দেশটির ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।


এর আগে সপ্তাহান্তে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএসটিও) জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, একটি তেলবাহী ট্যাংকারে ইরানি গানবোট থেকে গুলি ছোড়া হয় এবং একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে।


শুক্রবার ইরান প্রণালিটি ‘সম্পূর্ণ খোলা’ ঘোষণা করলেও ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে অবস্থান বদলায়। যুক্তরাষ্ট্রের অবরোধ চলমান থাকায় তেহরান আবারও সীমাবদ্ধতা আরোপ করে।


এদিকে, নতুন করে আলোচনা শুরুর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সোমবার পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, মার্কিন অবরোধ ও ‘অবাস্তব শর্তের’ কারণে তেহরান এই আলোচনায় অংশ নেবে না।


উভয় দেশের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনাও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।


বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে অস্থিরতা দেখা দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ জরুরি মজুদ ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।


ইউকেএসটিওর তথ্য অনুযায়ী, শনিবার প্রণালি অতিক্রম করেছে ১৯টি জাহাজ- যা আগের দিনের ১০টির তুলনায় বেশি হলেও স্বাভাবিক সময়ের দৈনিক গড় ১৩৮টির তুলনায় অনেক কম।


তবে উত্তেজনা সত্ত্বেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ শতাংশের বেশি এবং দক্ষিণ কোরিয়ার কোসপি প্রায় ১.৩ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাংসেং ও চীনের এসএসই কম্পোজিট সূচকও সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

মন্তব্যসমূহ