জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নাইজেরিয়ায় নৌকাডুবে ৪০ জনের প্রাণহানি

 




উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় একটি নদীতে নৌকাডুবে ৪০ জনেরও বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।


দেশটির কর্তৃপক্ষ রোববার এ খবর জানিয়েছে।


স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নাইজেরিয়ার কানো থেকে এএফপি জানায়, শনিবার ৫৩ জন কৃষক নিয়ে একটি নৌযানে করে জামফারা রাজ্যের গুম্মি নদীর ওপারে তাদের খামারে যাচ্ছিল। এসময় নৌযানটি ডুবে যায়।


বন্যাকবলিত গুম্মি জেলার রাজনৈতিক প্রশাসক না’ল্লাহ মুসা বলেন, ‘দুর্ঘটনার পরপর ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে লাশের সন্ধান করছে। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।


মুসা আরো বলেন, নৌকাটি ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করছিল। ফলে এটি উল্টে ডুবে যায়।


রোববার এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু কৃষকদের মৃত্যু এবং বন্যার জন্য সরকার ও নাইজেরিয়ার জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেছেন।


সাম্প্রতিক দিনগুলোতে গুম্মি এলাকায় বন্যার পানি বেড়ে চলার কারণে হাজার হাজার লোক সরে যেতে বাধ্য হয়েছে। টিনুবু ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।


নাইজেরিয়ার জলপথে, বিশেষ করে বর্ষাকালে নৌকা দুর্ঘটনা নৈমিত্তিক ঘটনা।


গত মাসে ধান ক্ষেতে যাওয়ার পথে পার্শ্ববর্তী সোকোটো রাজ্যের দুনদায়ে নদীতে নৌকা ডুবে ৩০ জন কৃষক মারা যান।


পুলিশ জানায়, তিন দিন আগে জিগাওয়া রাজ্যের গামোদা নদীতে ডিঙি নৌকা উল্টে ১৫ জন কৃষক মারা যায়।


সূত্র : এএফপি

মন্তব্যসমূহ