জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আবারও ভারতে পাচারের চেষ্টা, সীমান্তে ৮৫০ কেজি ইলিশ জব্দ

 




আবারও কুমিল্লা সীমান্তে ৮৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।


গতকাল রবিবার বিকেল ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকা থেকে বিজিবি সদস্যরা ইলিশ মাছগুলো জব্দ করে।


এদিন সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্যই জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভোরে ১০ বিজিবির কটকবাজার পোস্টের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চাঁনপুর ব্রিজ থেকে মালিকবিহীন ৩৫টি বাক্সভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। যার পরিমাণ ৮৫০ কেজি এবং বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলিশগুলো জব্দ করার পর সেগুলো নিলামে বিক্রি করে বিজিবির বিধি অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।


চোরাচালান বিরোধী বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয় এ বিজ্ঞপ্তিতে।


এর আগে গত ১১ সেপ্টেম্বর ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


সিলেট সীমান্ত থেকে ২৭৫ কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

মন্তব্যসমূহ