জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কাভার্ডভ্যান-সিএনজিচালিত আটোরিকশার মধ্যে সংঘর্ষ, নিহত ৫

 





গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 


স্থানীয়রা জানান, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনুমানিক চার বছরের এক শিশু ও অটোরিকশাচালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় অটোরিকশাচালককে ঢাকায় রেফার করা হয়েছে।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সিএনজি-চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ