জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমার কথা না শুনলে এখানে আমার দরকার নেই : ড. মুহাম্মদ ইউনূস

 




অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমি দেশে আসার সময় শুনেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আমার প্রথম দায়িত্ব হলো দেশে আইনশৃঙ্খলা ফেরানো।’


আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. ইউনূস।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনার যদি আমাকে বিশ্বাস করেন তাহলে এগুলো বন্ধ করেন। যদি আমরা এগুলো বন্ধ করতে না করতে পারি, তাহলে আমার কোনো প্রয়োজন নেই। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে দেখাতে হবে আমার কথা আপনারা শুনেন।’


অধ্যাপক ড. ইউনুস বলেন, ‘আমার প্রথম কথা হলো আপনার বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা করেন, সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। যাতে আমাদের ছাত্ররা যে পথ আমাদের দেখিয়েছে, সে পথে আমরা যেতে পারি।’


শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, ‘এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আমরা সবাই একটা পরিবার। আমরা যাতে একসঙ্গে বাঁচতে পারি, বাংলাদেশেকে গড়তে পারি, সেটি আপনাদের সবার কাছে আমার কামনা।’


ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন। আমরা যেন আমাদের ছাত্রদের দেখানো শান্তির পথে অগ্রসর হয়ে নিজেদের প্রশান্তি পাই।’

মন্তব্যসমূহ