জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারালেন ১৯ জন


সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে তিন দিনে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আজ বৃহস্পতিবার নিহত হয়েছেন অন্তত ১২ জন। বাকি সাতজনের প্রাণ গেছে গত মঙ্গল ও গতকাল বুধবার।

তিন দিন ধরে চলা সংঘর্ষে নিহতদের মধ্যে রংপুরে একজন, ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে তিনজন, মাদারীপুরে একজন ও নরসিংদীতে একজন।

আজ শুধু রাজধানীতে নিহত হয়েছেন ৯ জন। তাদের ছয়জন নিহত হন উত্তরায়। এ ছাড়া ধানমণ্ডিতে সংঘর্ষে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী, রামপুরায় এক পথচারী, যাত্রাবাড়ীতে এক রিকশাচালক নিহত হয়েছেন।

ঢাকার সাভারে সংঘর্ষে প্রাণ দিতে হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র শায়েখ আসহাবুল ইয়ামিনকে।

মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় শকুনি লেকে পড়ে নিখোঁজ ছাত্রের মরদেহ আজ দুপুরে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম নামের এক স্কুলছাত্রনিহত হয়েছে।

আন্দোলনে প্রথম মৃত্যু রংপুরে

এবারের কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার প্রথম মৃত্যু হয় রংপুরে। গুলিতে নিহত আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। একই দিন চট্টগ্রামে তিনজন ও ঢাকায় নিহত হন দুজন। গতকাল বুধবার রাজধানীর শনির আখড়া এলাকায় সংঘর্ষে সিয়াম নামের এক তরুণ নিহত হন। 


মন্তব্যসমূহ