জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা ছাত্রদলের

 




সরকারি চাকরিতে কোটা সংষ্কারের দাবিতে সর্বাত্মকভাবে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে আগামীকাল বুধবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।


আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।


সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার কয়েকটি ঘটনা তুলে ধরে নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা যে বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, তা হচ্ছে ইডেন কলেজের একজন ছাত্রী বোনকে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসী আক্রমন করেছে। যুদ্ধের মাঝেও কিছু নিয়ম-কানুন থাকে যে, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা করা যাবে না। কিন্তু ছাত্রলীগের সন্ত্রীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে গিয়েও আহত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এটা স্বাধীনতার পরে ছাত্ররাজনীতির জন্য কলঙ্কজনক ঘটনা। এটা শুধুমাত্র আন্তর্জাতিক আইনেই ভঙ্গ নয়; দেশীয় আইনে এটা ফৌজদারী অবরাধও।’


তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ গত কয়েকদিন ধরে প্রচার করেছেন যে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবেন। কিন্তু আমরা দেখলাম তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করছে, টর্চার সেলে পরিনত করেছে। এটাকে আমরা আওয়ামী জাহেলিয়াতের যুগ হিসেবে অ্যাখ্যা দিচ্ছি।’  


তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রতি ছাত্রদলের শুরু থেকেই সমর্থন আছে, এ আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। এ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা সফল হবে।’ 


এ সময় আরও ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।


সংবাদ সম্মেলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার উদ্দেশ্যে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী নয়াপল্টনে জমায়েত হন।

মন্তব্যসমূহ