জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পদত্যাগ করছেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

 




ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে।


গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হ্যালিভা। মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি তার স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ অপারেশন্স কমান্ডের দুই নম্বর শলমি বাইন্ডারের নাম ঘোষণা করেন।


ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল, হ্যালিভি বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্য জুন হয়ে যেতে পারে। তবে ৭ অক্টোবরের তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয়।


৭ অক্টোবরে ইসরাইলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়ে ইসরাইলি সেনাপ্রধান হ্যালেভি এবং গোয়েন্দাপ্রধান হ্যালিভার মধ্যে মতবিরোধ রয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তবে হ্যালিভার পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডারের নতুন ভূমিকা গ্রহণে সময় লাগার ফলে অভিযোগটি জোরদার হচ্ছে।


সূত্র : জেরুসালেম পোস্ট

মন্তব্যসমূহ