জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চীনে শপিং মলে আগুন লেগে ১৬ জনের মৃত্যু


চীনের একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি। গতকাল বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরের ওই ১৪ তলা ভবনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ছবিতে ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। অনেকেই বারান্দায় জড়ো হচ্ছিলেন। পরে উদ্ধারকারীরা তাদের উদ্ধার করেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় দমকল বিভাগ থেকে প্রায় ৩০০ জরুরি কর্মী এবং কয়েক ডজন গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ৩০ জনকে আগুন থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকর্মী এবং প্রাদেশিক কর্মকর্তাদের যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ভবনে আগুনের ঘটনা চীনে প্রায়ই ঘটে থাকে। গত জানুয়ারিতে দক্ষিণ-পূর্বচীনে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছিল। এর কদিনের মধ্যে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ শিশু নিহত হয়। 

মন্তব্যসমূহ