তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, যেকোনো দেশে যেতে পারেন:পররাষ্ট্রমন্ত্রী

 




পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যেকোনো দেশে যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।


আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।


আগামী ৬ জুন দুদকের বেনজীরের হাজিরার বিষয়ে মন্ত্রী বলেন, ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।


জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল। কোনো তথ্য-উপাত্তের ভিত্তিতে সেই প্রতিবেদন তৈরি করা হয়নি। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন করা হয়েছে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করতে।


মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। ৩১ মে পর্যন্ত যে ডেডলাইন ছিল, সেটা যেন বর্ধিত করা হয়, সে বিষয়ে আলোচনা চলছে।


তিনি আরও বলেন, এ ক্ষেত্রে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি, মালয়েশিয়া যে ডেডলাইন ইমপোজ করেছে, সেটি যেন আরও কিছুদিন বাড়ানো হয়।

মন্তব্যসমূহ