তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ভিডিও বন্ধ না করায় গুলি, প্রাণ গেল টিকটকারের

 




নিরাপত্তারক্ষীর নিষেধ সত্ত্বেও মোবাইল মার্কেটে টিকটক ভিডিও ধারণ চালিয়ে যাচ্ছিলেন এক টিকটকার। এ সময় তাকে ভিডিও বন্ধ করে জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও জায়গা ছাড়েননি তিনি। পরে মেজাজ হারিয়ে একপর্যায়ে ওই টিকটকারের ওপর গুলি চালিয়ে বসেন নিরাপত্তারক্ষী। যাতে মৃত্যু হয় ওই টিকটকারের। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচির উত্তর নাজিমাবাদ এলাকার এক মোবাইল মার্কেটে।


এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সারিনা মোবাইল মার্কেটে।  এ সময় এক টিকটকার একটি ভিডিও রেকর্ড করছিলেন।  নিরাপত্তারক্ষী তাকে রেকর্ডিং বন্ধ করতে বলে অবিলম্বে স্থান ত্যাগ করার কথা বললেও তা মানেননি তিনি, যা রাগিয়ে তুলে ওই নিরাপত্তারক্ষীকে। পরে রাগ সামলাতে না পেরে নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকা অস্ত্র বের করে ওই টিকটকারের ওপর গুলি চালিয়ে দেন নিরাপত্তারক্ষী।


এ ঘটনায় ওই টিকটকার ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছে পুলিশ। পরে তার মরদেহ অফিসিয়াল প্রক্রিয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং নিরাপত্তারক্ষীকে আটক করে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মন্তব্যসমূহ