হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ভারতে লোকসভা নির্বাচন: ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০ আসনে

 



লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে ১ জুন, ৭ দফায় ভোট হয়েছে ভারতে। আজ ৪ জুন ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনা হবে তিন দফায়। প্রথমে গণনা চলছে পোস্টাল ব্যালটে, তারপর ইভিএম এবং সব শেষে গণনা হবে ভিভি প্যাটের।


ভোট গণনার একপর্যায়ে ৮টা ৪০ মিনিটে দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ এগিয়ে ২৩৫ আসনে, আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ১২৫ আসনে এগিয়ে।


এদিকে মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে পরিস্থিতি। সকাল ৮টা ৫৬ মিনিটে দেখা যায়, গণনায় এনডিএ জোট এগিয়ে ২৬০ আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে ১৮০ আসনে। পশ্চিমবঙ্গে ১৩ আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে ১৭ আসনে।


আবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে গণনার একঘন্টা পর দেখা যায়, এনডিএ জোট এগিয়ে ২৫৭ আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০ আসনে। পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে ১৫ আসনে, বিজেপি এগিয়ে ২০ আসনে।


ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।


মন্তব্যসমূহ