তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

সরকারের পতন না-হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি

 


বর্তমান সরকারের পতন না-হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ ঘোষণা দেন।


তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। মিছিলে মিছিলে বাংলাদেশ ভরে দেব। তবুও আমরা এই সরকারের নির্বাচন মানব না।


বিএনপির এই নেত্রী বলেন, ডান-বাম সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। শিগগির দেশের জনগণ আওয়ামী সরকারের পতন ঘটাবে।


সেলিমা রহমান বলেন, গত ২৮ অক্টোবরের পর সারাদেশে প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই ঘরে ঘুমাতে পারে না। ছেলেকে না পেলে পরিবারের অন্য সদস্যদের নিয়ে যাওয়া হচ্ছে। কারাগারে নেতাকর্মীদের ন্যায্য অধিকারও দেওয়া হচ্ছে না।


দেশের বিচার বিভাগএকজনের নির্দেশে চলছে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে।


জনগণের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অপনারা এই সরকারকে না বলুন। দোকানপাট বন্ধ রাখুন। বিদেশ ভ্রমণ বাদ দিন। দেশে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। পেঁয়াজের কেজি কত? এভাবে বেশিদিন চলবে না।


মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, এ্যাবের সাধারণ সম্পাদক আলমগীর হাছিন আহমেদ ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ