জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

২৪ ঘণ্টায় গাজায় আরও ৩০০ ফিলিস্তিনি নিহত

 




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও হামলায় চালিয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এতে করে নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। 


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। রোববার অবরুদ্ধ গাজায় ইসরাইলি অভিযান অব্যাহত ছিল। উত্তর গাজাসহ যেখানে পুরো এলাকাগুলো বিমান হামলায় সমতল হয়ে গেছে। যেখানে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে স্থল অভিযান চালানো ইসরাইলি  সেনারা হামাস যোদ্ধাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া এক  সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন নিহত এবং ৫৫০ জনের বেশি আহত হয়েছেন। গত দুই মাসে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে; তাদের অধিকাংশ নারী ও শিশু। 


এদিকে গাজায় অব্যাহত হামলাকে কেন্দ্র করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস একে অপরকে হুমকি দিয়েছেন। অপরদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 


তিনি বলেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায় কিন্তু গাজায় যে মানবিক বিপর্যয় তা মেনে নিতে পারে না।

মন্তব্যসমূহ