জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পবিত্র কোরআন নিয়ে যে কঠিন আইন পাশ করল ডেনমার্ক


মহাগ্রন্থ পবিত্র আল কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ নিয়ে আইনটি পাস করে। মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষাপটে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

এই আইন পাসের পর কেউ পবিত্র আল কোরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে।

গত জানুয়ারিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র আল কোরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

ওই ঘটনায় মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এমন প্রেক্ষাপটে দেশটি পবিত্র আল কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার আইনটি পাসের আগের ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে ভোট দেন। অপরদিকে আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।

আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।



মন্তব্যসমূহ