জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

১৪ ও ১৬ ডিসেম্বর নতুন কর্মসূচি বিএনপির

 




সরকার পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছে বিএনপি। এ অবস্থায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।


এসব দিবসে দলটির নেতারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা। তারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।


আর মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় গুলশানে চেয়ারপারসনের অফিস থেকে রওনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ। তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ৮টা ৪০ মিনিটে। 


এরপর সেখান থেকে ফিরে সকাল ১০টায় বিএনপির নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার জিয়ারত করবেন বলেও জানান শায়রুল কবির খান।  

মন্তব্যসমূহ