জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

গুলিস্তানে সোয়া ২ ঘণ্টার ব্যবধানে আরেক বাসে আগুন

 




রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে এই তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটের কাছাকাছি একটি বাসে আগুন লাগে।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে সময় পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। এর আগে আন্ডার গ্রাউন্ড মার্কেটের কাছে আরও একটি বাসে আগুন লাগে। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন  নির্বাপণ করে।

মন্তব্যসমূহ