জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এক বছর সাজা খেটে মুক্তি পেল ৯টি ছাগল



কবরস্থানের ভিতর প্রবেশ করে ঘাস ও গাছ পাতা খাওয়ার দায়ে প্রায় এক বছর সাজা ভোগের পর মুক্তি মিললো ৯টি ছাগলের। শুক্রবার (২৪ নভেম্বর) মুক্তির পর ছাগলগুলোকে তাদের মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর বিনা অনুমতিতে বরিশাল নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খাওয়ার দায়ে ৯টি ছাগল আটক করে বরিশাল সিটি করপোরেশন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন সিটি করপোরেশনের দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

তিনি বলেন, ছাগলের মালিক শাহরিয়ার সাচিব রাজিব নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় বিসিসি কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিকের কাছে হস্তান্তর করেন।

এসময় বিসিসির বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ