পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

তফসিলের কোনো পরিবর্তন মেনে নেব না : ওবায়দুল কাদের


দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। তবে, এই তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচনে না আসার কথা বলে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছে বিএনপিসহ সমমনা কয়েকটি বিরোধী দল। দলটি নির্বাচনে আসার কথা জানালে নির্বাচনের তারিখ পেছানের কথা বলে আসছে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা। তবে, নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে তা মানা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ  সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চায়।’

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘প্রকাশ্যে যারা নির্বাচন বাধাগ্রস্ত করছে তাদের বিষয়ে দেশের সুশীল সমাজ এবং সভ্য রাষ্ট্রগুলো এখন নীরব কেন? বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান, গণতন্ত্র ও বিচারের ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।’ বিএনপির নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হয় না।’

নির্বাচনে শরিক দলগুলোকে মনোনয়ন দেওয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।’

মন্তব্যসমূহ