জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফিলিস্তিনিদের নিরাপত্তা ছাড়া ইসরাইল নিরাপদ হবে না : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনিদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা ছাড়া ইসরাইল নিরাপদ হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। পশ্চিমতীরের রামাল্লায় বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন।

শনিবার (২৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ক্যামেরন বলেন, ইসরাইলকে বুঝতে হবে, তার এমনভাবে চলতে হবে, যেন ফিলিস্তিনিরা শান্তি, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা লাভ করে। সেজন্য অবশ্যই তাদের আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। বিশেষ করে দখলকৃত পশ্চিমতীরে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, বসতি স্থাপনকারীরা মাঝেমধ্যেই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য পদক্ষেপ। এর জন্য যারা দায়ী তাদের কেবল গ্রেফতার করাই যথেষ্ট নয়। বরং তাদের বিচার করা, প্রয়োজনে কারারুদ্ধও করা উচিৎ। কারণ, এগুলো গুরুতর অপরাধ।

মন্তব্যসমূহ