পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ডেঙ্গু আক্রান্ত মেয়েকে দেখতে গিয়ে যুবদল নেতা গ্রেপ্তার


রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেয়েকে দেখতে এসে গ্রেপ্তার হয়েছেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

নাশকতার মামলায় শনিবার (২৫ নভেম্বর) ভোরে বনশ্রীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের বনশ্রী থানার সহযোগিতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

জাহাঙ্গীরের স্ত্রী ফাহিমা ইমু বলেন, ছোট মেয়ে নূরে আলম নাভিয়া ১৪ নভেম্বর থেকে ডেঙ্গুতে আক্রান্ত। ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকার একটি হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল। মেয়েকে দেখতে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর ঢাকায় আসেন। কিন্তু শনিবার ভোরে পুলিশের পোশাক পরে পাঁচজন ও সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে তাকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর বগুড়াতে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন। তিনি কোনো নাশকতার সঙ্গে জড়িত নন। তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) মোস্তাফিজ হাসান গণমাধ্যমকে জানান, হরতাল- অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা আর হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে।

তিনি বলেন, হরতাল-অবরোধে নাশকতা চালিয়ে জাহাঙ্গীর আত্মগোপনে চলে যেতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা থেকে নিয়ম মেনেই গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্যসমূহ