হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে : পররাষ্ট্রমন্ত্রী


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে দলীয় মনোনয়ন নিয়ে সিলেট এসে পৌঁছালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া অভ্যর্থনার জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে মনোনীত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো, যাতে নির্বাচনে বিজয়ী হতে পারি। যেন আবারও সিলেটবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি। সিলেট-১ আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক লোকজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ