কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

মীরসরাইয়ে লরির ধাক্কায় ৩ পথচারী নিহত

 




চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক বেপারির ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া ( ৩৫)। নিহতরা সবাই কর্ণফুলী গ্যাস লাইনের কাজে কর্মরত ছিলেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে। 


জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ