কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

বাংলাদেশে ভোটাররা উদগ্রীব হয়ে আছেন : দিল্লিতে পররাষ্ট্র সচিব

 




পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (পররাষ্ট্র সচিব) মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশের ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।


ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্রসচিব। আজ শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


মাসুদ বিন মোমেন বলেন, ‘অনেক গণতান্ত্রিক রাষ্ট্রের মতো বাংলাদেশেও নির্বাচন একটি উৎসব। ভোটাররা ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থী বেছে নিতে উদগ্রীব হয়ে আছেন।’


এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে আমন্ত্রিত দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সহযোগিতা কামনা করেন মাসুদ বিন মোমেন। পাশাপাশি তিনি আগামী ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিষদের ‘সি’ শ্রেণিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানান।

মন্তব্যসমূহ