হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

দায়িত্ব ছাড়ার আগে কঠিন সিদ্ধান্ত নিতে চাই: পাপন 


আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই বিসিবি প্রধানের বাসভবন ত্যাগ করেছেন তামিম। তবে তামিম কথা না বললেও কথা বলেছেন বিসিবি প্রধান। দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছেন পাপন। তবে তার আগে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চান বলে জানিয়েছেন তিনি।   

বৈঠকের জন্য দুপুর বারোটা নাগাদ পাপনের গুলশানের বাসভবনে এসেছিলেন তামিম। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা ১টা ৪৫ মিনিটে বেড়িয়ে আসেন তামিম। এই সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা। তবে কথা না বলেই গাড়ি নিয়ে বেড়িয়ে যান তামিম। 

এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তামিমের মাঠে ফেরা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেবো।’

মন্তব্যসমূহ