নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

গাজায় জাতিসংঘের স্কুলে হামলা, নিহত ২৭ 


ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। হামাসের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

তবে বিবিসির পক্ষ থেকে নিরপেক্ষভাবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

স্কুলটি এই নিয়ে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলো। এর আগে গত ২ নভেম্বরে স্কুলটিতে হামলা চালানো হয়। 

যদিও আর কয়েক ঘণ্টার মধ্যেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। তার আগেই এ হামলা হলো। তবে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা হামাসকে নিমূর্ল না করা পর্যন্ত অভিযান চালাবে। 

গাজার স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এদিন বিকেলে ১৩ জন জিম্মিকে মুক্তি দিবে হামাস। চারদিন ব্যাপী যুদ্ধবিরতিতে মোটে ৫০জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। 

মন্তব্যসমূহ