তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক: ফেরদৌস

 




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩ হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সাক্ষাৎ পেতে সকাল থেকে গণভবনে প্রবেশ করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা।


সকাল ৮টার দিকে দেখা যায়, গণভবনের প্রবেশ পথে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। যেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা-১০ আসনের এমপি প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।


আজ গণভবনে প্রবেশের পূর্বে গণমাধ্যমকে এই চিত্রনায়ক বলেন, ‘বিনোদনের মাধ্যমে এত দিন মানুষের পাশে ছিলাম, মানুষের হয়ে কাজ করেছি, মানুষের কল্যাণে। মানুষের কল্যাণে কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। সেই প্রত্যয় থেকেই মূলত আসা।’


তিনি আরও বলেন, ‘আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। এই বিশ্বাসের উপর ভিত্তি করে এবং প্রধানমন্ত্রীর উপর আমার অগাধ আস্থা। অনেক বছর ধরে তার পাশে থেকে কাজ করছি। কাজ করতে চাই।’


এ চিত্রনায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী যদি মনে করেন আমাকে নমিনেশন দেওয়া উচিৎ। দিলেও আমি কাজ করব। যদি না দেন তবেও আমি দলের সঙ্গে কাজ করব।’


অভিনয়ে বরাবরই আলো ছড়িয়ে এসেছেন নায়ক ফেরদৌস। বাংলাদেশের পাশাপাশি পশ্চিম বাংলাতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। এখন রাজনীতির মাঠেও সরব তিনি।


ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। সেই স্থানে নায়ক ফেরদৌসকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক নেতার বরাতে জানা গেছে।

মন্তব্যসমূহ