জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরায়েলি শিশুদের সাথে হামাসের মানবিক আচরণ (ভিডিও)

 




হামাসের কাছে জিম্মি ইসরায়েলি শিশুদের সাথে মানবিক আচরণের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি শিশুদের কোলে নিয়ে আদর করছেন হামাস যোদ্ধারা। এ সময় কোনো কোনো শিশুকে ঘুম পাড়াতেও দেখা যায় অনেক হামাস সদস্যদের।


আটক এসব শিশুদের খাওয়ানোসহ আনুষাঙ্গিক সব কাজই করছেন হামাসের যোদ্ধারা। ভিডিও বার্তায় ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনি শিশুদের শিকার হওয়ার কথা তুলে ধরা হয়।


স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, শিশুরা নিষ্পাপ, তাই তাদের কোনো ধরনের ক্ষতি করা হয়নি। যেখানে ইসরায়েলিরা ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে, সেখানে হামাস তাদের শিশুদের যত্ন করছে।


ভিডিওটির শেষের দিকে দেখা যায়, হামাসের একজন যোদ্ধা পানি দেয়ার সময় একটি শিশুকে ‘বিসমিল্লাহ’ বলতে বলেন। শিশুটি বলে এবং কাপটি নেয়। ভিডিওর শুরুতে একই শিশুটিকে একটি টেবিলে বসে কাঁদতে দেখা গেছে, যখন হামাসের একজন যোদ্ধা শিশুটির রক্তমাখা গোড়ালির চারপাশে একটি ব্যান্ডেজ জড়িয়ে দিচ্ছে।


এদিকে, হামাসের ভিডিওটি নিজেদের এক্স একাউন্টে শেয়ার দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। সেখানে বলা হয়েছে, আপনি তাদের আঘাত দেখতে পারেন, তাদের কান্না শুনতে পারেন। তারা ভয়ে কাঁপছে। কারণ, এই শিশুরা তাদের বাড়ি-ঘর ছেড়ে হামাসের সন্ত্রাসীদের দ্বারা জিম্মি হয়েছে। তাদের বাবা-মায়েরা পাশের ঘরে মৃত অবস্থায় পড়ে আছে। এরাই সেই সন্ত্রাসী যাদের আমরা পরাজিত করতে যাচ্ছি।

মন্তব্যসমূহ