জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল, দাবি হামাসের

গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল। চলমান আগ্রাসনে দেড় হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যুর পর এই অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর আল জাজিরার।

নিহতের তালিকায় পাঁচ শতাধিক শিশু রয়েছে। ২৭৬ জন নারীও প্রাণ হারিয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাসের গোপন ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে ৬ হাজারের বেশি রকেট ও মিসাইল। কিন্তু লোকালয় আর ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবির এই অভিযানে বেশি ক্ষতিগ্রস্ত। বৃহস্পতিবারও একটি অ্যাপার্টমেন্টে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৪৫ বেসামরিক ফিলিস্তিনি।


এখন পর্যন্ত ৬ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সেই অনুসারে হাসপাতালগুলোয় মিলছে না চিকিৎসা। জাতিসংঘের আশঙ্কা, শিগগিরই অস্ত্রবিরতি কার্যকর করতে না পারলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখবে গাজা।


মন্তব্যসমূহ