জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন দেশে বিক্ষোভ


ইসরায়েলে হামাসের অভিযান ‘আল আকসা ফ্লাডের’ সমর্থন এবং তেলআবিবের হামলার প্রতিবাদে মুসলিম বিশ্ব বিক্ষোভের ডাক দেয়। শুক্রবার হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমে আসে। জুমার নামাজের পর ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে রাস্তায় নামে হামাসের সবচেয়ে বড় সমর্থক, ইরানের হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলের পাশপাশি যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানো দেয় তারা। পোড়ানো হয় দুই দেশের পতাকাও। শুক্রবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরাক, লেবানন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও। অন্যদিকে, এশিয়ার পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অনেকে দেশেই পালিত হয়েছে কর্মসূচি। অনেক জায়গায় পুলিশের বাধায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি।


সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জাপানের মতো দেশগুলোতেও ইসরায়েলের বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে র‍্যালি করেছে সাধারণ মানুষ। বাদ যায়নি ভারতও। এদিকে, সীমান্ত পাড়ি দিয়ে ফিলিস্তিনে ঢোকার চেষ্টা চালালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় জর্ডানের নাগরিকদের।


মন্তব্যসমূহ