হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ৭



কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ আটককৃত সকল  নেতা কর্মী ও উলামায়ে কেরামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবীতে  গাজীপুরে বিক্ষোভ মিছিল  করেছে জামায়াতে ইসলাম।

শনিবার  দুপুর ১: ৩০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার বাসস্ট্যান্ড থেকে  গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসানের নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি গাজীপুর  সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  মিছিল পরবর্তী  সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মো: হোসেন আলীর সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসান বক্তব্যে  বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের যেকোন দুর্যোগ দুর্ভোগে মানুষের পাশে থাকে। সেটা হউক প্রাকৃতিক দুর্যোগ অথবা রাজনৈতিক দুর্যোগ। বর্তমান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটের আবর্তে নিমজ্জিত। আইনের শাসন নেই,বিচার বিভাগের স্বাধীনতা নেই, নেই মত প্রকাশের স্বাধীনতা। কেড়ে নেওয়া হয়েছে ভোট এবং ভাতের অধিকার। লাখো শহীদের রক্তে কেনা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। জামায়াত নেতৃবৃন্দ দেশের জন্য অকাতরে হাসিমুখে  জীবন বিলিয়ে দিয়েছেন।  জামায়াত-শিবিরের  লাখো কর্মী কাহিনী দেশের  জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। এমনকি জীবন দিতে 

ও কুণ্ঠাবোধ করবেনা ।বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক,জেলা সেক্রেটারি মো: সফি উদ্দিন,  মহানগর কর্মপরিষদ সদস্য মো: নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ মহানগর সভাপতি মো: মহিউদ্দিন,ছাত্র শিবিরের মহানগর সভাপতি আব্দুল্লাহ আল নোমানসহ জামায়াত শিবিরের মহানগর এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক কর্মী এবং সাধারণ জনগণ মিছিলে অংশগ্রহণ করেন। মো: খায়রুল হাসান আরো 

বলেন দেশের মানুষ আওয়ামী অপশাসনে অতিষ্ঠ। জুলুমবাজ সরকারকে এক মুহূর্তে আর ক্ষমতায় দেখতে চান না। আওয়ামীলীগ আজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।নজিরবিহীন দুর্নীতি, দু:শাসন, লুটপাটের কারণে জনগণকে তারা ভয় পাচ্ছে।এই জন্য কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের এতো ভয়।  জন আতংকিত আওয়ামী সরকার তাই তাদের দলীয় সরকারের  অধীনে আরেকটি প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে। আমরা জানতে চাই আওয়ামীলীগ তো ৯৬ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে রাজি ছিল না।কেয়ারটেকার সরকারের দাবী আদায়ে হরতাল অবরোধ গাড়ি ভাঙচুর করছিল। আজকে শুধু দলীয় স্বার্থে আওয়ামীলীগ একগুঁয়েমি করে দেশকে অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। তিনি সরকারের হটকারিতা পরিহার করে দেশবাসীর গণদাবী মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের দাবী মেনে নেওয়ার আহবান জানান। মিছিল শেষে ফেরার পথে ৭ জনকে আটক করে। অন্যায়ভাবে আটকের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতিতে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগর সেক্রেটারি মো : খায়রুল হাসান বলেন শান্তিপূর্ণ মিছিল থেকে ফেরার পথে  আটক করা সংবিধান এবং গণতন্ত্র রীতিনীতির পরিপন্থী। গ্রেফতার করে জুলুমবাজ সরকারের শেষ রক্ষা হবেনা।অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবী জানান।


প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্যসমূহ