জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কেয়ারটেকার সরকারের দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

 




কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,  জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলাম।

শনিবার (১৪ অক্টোবর) কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত মিছিল কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ফের ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনদাবিকে উপেক্ষা করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখে ফের পাতানো নির্বাচনের দিকে হাঁটছে।

তিনি বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার। জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে। বার বার কর্মসূচিতে বাধাঁ দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। ফ্যাসিস্ট সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবে না। 

তিনি অবিলম্বে আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করে সরকারকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান। অন্যথায় দেশে আর কোন পাতানো নির্বাচনের বাকশালী স্বপ্ন দেশপ্রেমিক জনতা পূরণ হতে দিবে না।

মন্তব্যসমূহ