তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইসরাইল অতীতের সকল বর্বরতা ও নির্মমতাকে হার মানিয়েছে: ওলামা মাশায়েখ



ফিলিস্তিনী মুসলমানদের উপর ইজরাইল ইহুদিবাদি শক্তির বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনা মহানগরী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আজ জুময়াবার নগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, যে বয়সে মা-বাবার কোলে ঘুমানোর কথা সে বয়সে ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশু ইসরাইল ঘাতক বাহিনীর হাতে শাহাদাতের পেয়ালা পান করছে আর এতিম হচ্ছে। ইসরাইল অতীতের সকল বর্বরতা ও নির্মমতাকে হার মানিয়েছে। দখলদার বাহিনী বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনীকে নৃশংসভাবে শহীদ করেছে। তিনি ইহুদীবাদী রাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলা বন্ধের জোর দাবি করেন। 
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখ কমিটির খুলনা মহানগরী সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রহমাতুল্লাহ, খুলনা সদর থানা ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, খুলনা সদর থানা প্রচার সম্পাদক মাওলানা মোঃ সাব্বির তরফদার, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল গফুর, মাওলানা অলিউল্লাহ, মাওলানা মাহদী হাসান কাওসারী প্রমূখ।

মন্তব্যসমূহ