জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে কাতারের আমির ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

 




ইসরাইলের গাজা অবরোধ এবং পরিকল্পিত স্থল আক্রমণের মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে আমির গাজা উপত্যকায় উত্তেজনা হ্রাসের গুরুত্ব তুলে ধরেন।


শুক্রবার ইসরাইল-ফিলিস্তিনের সঙ্কট নিয়ে বৈঠক করেন তারা। খবর ডেইলি সাবাহর।


প্রতিবেদনে বলা হয়েছে, দুজন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ফিলিস্তিন অঞ্চলের উন্নয়ন এবং তাদের মানবিক পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনা হয়।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের আমির গাজায় সাহায্য ও মানবিক সাহায্যর জন্য নিরাপদ করিডোর খোলার ওপর জোর দিয়েছেন। সংঘাত আঞ্চলিকভাবে প্রসারিত না হয় সে বিষয়ে ব্লিংকেনের প্রতি আহ্বান জানান। তিনি দেশটির বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার নিন্দায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস এবং ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বন্দি বিনিময়সহ মধ্যস্থতার আলোচনায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 


মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গত শনিবার রাত থেকেই আলোচনা শুরু হয়েছে, সেটি এখনো চলমান। আলোচনা এখন পর্যন্ত ‘ইতিবাচকভাবেই এগিয়ে যাচ্ছে’। 


এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা আল জাজিরাকে জানিয়েছেন, হামাসের লক্ষ্য অর্জিত হয়েছে। তারা এখন ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রাজি আছেন। 


হামাস নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে ফোনে জানান, যুদ্ধবিরতি বা এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা এবং যে কোনো রাজনৈতিক সংলাপের জন্য হামাস রাজি। গাজার এই সশস্ত্র গ্রুপটি ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি কিনা এমন প্রশ্নে মুসা আবু মারজুক এসব কথা বলেন। 


এই হামাস নেতা আরও বলেন, ইসরাইল থেকে দ্বৈত নাগরিকত্ব আছে এমন দশজনকে আটক করে এনেছে হামাস। এর মধ্যে রাশিয়া এবং চীনের নাগরিকও রয়েছেন

মন্তব্যসমূহ