হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বৃষ্টিতে ভিজে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

 




বৃষ্টিতে ভিজে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার অনুষ্ঠিতব্য সমাবেশে যোগ দিতে বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্ব হচ্ছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের মধ্যে নেতাকর্মীদের বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে দেখা গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে এ প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্যসমূহ