তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর

 




সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে বেড়ানোর নাম করে রাষ্ট্রবিরোধী বৈঠক করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ জন শিক্ষার্থীসহ গ্রেফতারকৃত ৩২ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।


বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত তাদের জামিন মঞ্জুরের আদেশ দেন।


বিষয়টি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল যুগান্তরকে নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসা গ্রেফতার শিক্ষার্থীদের জন্য আজ আমরা জামিন আবেদন করি। আদালত আমাদের কথা শুনেছেন, সরকার পক্ষের কথাও শুনেছেন। আদালত সন্তুষ্ট হয়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকার বন্ডে মুক্তি প্রদান করেছেন। এর মধ্যে দুইজন শিশু আছে, তাদের জন্যও আমরা জামিনের প্রার্থনা করেছি। এই শিশুদের শুনানি হবে শিশু আদালতে। আমরা আজকেই শুনানি করব, আশা করছি আমরা ন্যায়বিচার পাবো। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ২৬ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওড়ে। বেড়ানোর এক পর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে নৌকাটিকে আটক করে পুলিশের দুটি স্পিডবোট। 


এ সময় ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সোমবার তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করেন। তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে এসেছিলেন বলে পুলিশ দাবি করেছে।

মন্তব্যসমূহ