জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভে নিহত ২, আহত ১

 




কৃষ্ণাঙ্গ এক যুবককে পুলিশের গুলির পর বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহর। বিক্ষোভকালে গোলাগুলিতে এবার মারা গেছে অন্তত ২ জন। আহত ১ জন।


 

মঙ্গলবার কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। টিয়ার সেল, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এতেই সংঘর্ষের সূত্রপাত। আটক করা হয়েছে অন্তত ৬৪ জনকে।


রয়টার্স বলছে, বিক্ষোভকারীদের একজন সড়কে রাইফেল হাতে থাকা এক ব্যাক্তিকে উড়ন্ত লাথি মেরে মাটিতে ফেলে দেন। আরেকজন তার অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। রোববার কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেইককে গুলি করে পুলিশ। এরপর থেকেই বিক্ষোভ চলছে উইসকনসিনে।

মন্তব্যসমূহ