তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

গয়েশ্বরের আপ্যায়ন বিল ও ভিডিও নিয়ে যা জানালেন ডিবিপ্রধান

 




বিএনপির কর্মসূচিতে পিটুনি খাওয়ার পর ডিবি অফিসে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করান ডিবিপ্রধান হারুন অর রশিদ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরই এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। শুধু তাই নয়, এ ইস্যু ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। 


সম্প্রতি গয়েশ্বর ইস্যু নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।


 

তার কাছে জানতে চাওয়া হয় গয়েশ্বরের আপ্যায়নের ভিডিও কে করল? খাবার বিলই বা কে দিল? প্রশ্নোত্তরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের (পুলিশের) কাজ হচ্ছে জানমাল রক্ষা করা। এরই ধারাবাহিকতায় গয়েশ্বর রায় আহত হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। চিকিৎসা শেষে তাকে ডিবি অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। এতে তিনি সম্মত হন। পরে চা খেতে খেতে দুপুর হয়ে গেলে তাকে মধ্যাহ্নভোজ করে যাওয়ার জন্য অনুরোধ করি। এতেও তিনি রাজি হন। 


পরে আমার বাসার পাঠানো খাবার তাকে খেতে বলি। তিনি (গয়েশ্বর) সবজি খেতে পছন্দ করায় সোনারগাঁও হোটেল থেকে সবজি নিয়ে আসার ব্যবস্থা করি। সবজির দাম তো বেশি নয়। এ জন্য গয়েশ্বর রায়কে আপ্যায়নে তেমন খরচ হয়নি বলে জানান ডিবিপ্রধান।  


খাবারের সময় ভিডিও করল কে? প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, সেখানে অনেকে ছিল। কে বা কারা ভিডিও করেছে আমি সেটি খেয়াল করিনি। পরে কে বা কারা ভিডিও ভাইরাল করেছে, সেটিও আমি জানি না। 


এদিকে আপ্যায়ন করে সেটির ভিডিও প্রকাশ করা নিম্নরুচির কাজ বলে মন্তব্য করেছেন গয়েশ্বর। 

মন্তব্যসমূহ