হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি





বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাউদ্দিন আহমেদকে অবশেষে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তারের কথা



জানায় ডিবি। এর আগে আজ দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের উপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়।

সালাউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে সালাউদ্দিনের ছেলে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, যাত্রাবাড়ির হানিফ উড়ালসড়ক সড়ক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গিয়েছে। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।


মন্তব্যসমূহ