তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

 



মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির বেসামরিক নেত্রী অং সান সু চিকে আটকে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়াতে বলা হয়েছে, জান্তা সরকার সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 


খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন। একই সঙ্গে ৭ হাজারেরও বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।


এদিকে মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। গতকাল সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়।


এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।


মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরপিভি বলছে, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি এ কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুই জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এটি আজ ১ আগস্ট থেকে কার্যকর হবে।

মন্তব্যসমূহ