পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ৯০ জনকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ

 




ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচি থেকে ৯০ জনকে গ্রেপ্তারের কথা জানাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয়েছে।


ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ‘আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা ছিল বেআইনি। কারণ গতকালই আমরা বলেছি, এই সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নেওয়া হয়নি। এমনকি অনুমতির জন্য আবেদনও করা হয়নি।’


বিএনপির অবস্থান কর্মসূচির ব্যাপারে ডিএমপির উপকমিশনার বলেন, ‘তারা (বিএনপি নেতাকর্মীরা) পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মেহেদী হাসানসহ প্রায় ২০ পুলিশ সদস্যকে আহত হয়েছেন। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। এছাড়া তারা সাধারণ জনগেণের প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করে।’


তিনি জানান, আজকের কর্মসূচি থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। যারা হামলা ভাঙচুরে অংশ নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আজ বেলা ১১টা থেকে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়।

মন্তব্যসমূহ