জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না: ফখরুল

 




রোববার সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ করবে আওয়ামী লীগ। পরদিন সোমবার দেশের সব জেলা সদর ও মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।


একদিন পর সমাবেশ ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না আমরা। যার কারণে পরদিন কর্মসূচি ঘোষণা দিয়েছি।


শনিবার সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।


তিনি বলেন, আজ রাজধানীতে যে অত্যাচার-নিপীড়ন ঘটেছে তার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারাদেশে সব মহানগর ও জেলা সদরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। 


গণতান্ত্রিক আন্দোলনে শত-শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আন্দোলনে নির্যাতিত হয়েছে কয়েক হাজার নেতাকর্মী, মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছে লাখো নেতাকর্মী, গণতন্ত্র চাই বলে এতো কিছুর পরেও গণতান্ত্রিক আন্দোলনের পথে আছি। কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। আশা করি, সরকার সেটা মনে রাখবে।


তিনি আরও বলেন, আমরা শুনেছি- গাড়িতে আগুন দেওয়ার জন্য বিএনপিকে দায়ী করার চেষ্টা চলছে। কিন্তু পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট খবর বেরিয়েছে- পুলিশের সামনে এসব বাস পুড়িয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছে। কারা এটা করতে পারে বোঝার জন্য জনগণকে বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই।


মির্জা ফখরুল বলেন, নিজেরা অপরাধ করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা থেকে বিরত থাকতে আবারও পরামর্শ দিচ্ছি।





মন্তব্যসমূহ