ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

রাস্তা বন্ধ করলে আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দিব: ওবায়দুল কাদের

 




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, ঢাকা প্রবেশ মুখ বন্ধ করলে আপনাদেরও চলার পথও বন্ধ করে দিব, চোখ রাঙাবেন না। তাদের বলে দিতে চাই আমাদের শিকড় অনেক গভীরে। 


শুক্রবার (২৮ জুলাই) বিকালে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 


নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কারো চোখ রাঙানিতে বঙ্গবন্ধুর কন্যা ভয় পান না। তিনি বলেছেন, আমার বাবা-মা পুরোপরিবার চলে গেছে। আমিও চলে যাবো, তবু এই দেশের মানুষের জন্য কাজ করে যাবো। 


ওবায়দুল কাদের বলেন, আপনারা প্রধানমন্ত্রীকে গণভবন থেকে বের করে দিবেন? সরকার হঠাবেন আর আমরা চেয়ে চেয়ে ললিপপ খাবো। 


ওবায়দুল কাদের আরও বলেন, অনেকে আমাকে বলেন বিএনপি সমাবেশে ডাকলে আমরাও কেন সমাবেশ ডাকি, তাদের উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই আপনারা কি ২০১৩-২০১৪ সাল দেখেননি? কেউ আগুন দিতে আসলে হাত পুড়িয়ে দিবো। ভাঙচুর করলে হাত ভেঙে দিব।


মন্তব্যসমূহ