নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ঢাকার প্রবেশমুখে অবস্থানের ঘোষণা নূরের

 




সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেব আগামীকাল ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ।


শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বিজয়নগরের কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে এই ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বাংলাভিশনকে এই তথ্য জানিয়েছেন দলের উচ্চতর সদস্য (গণমাধ্যম সমন্বয়ক) আবু হানিফ।


তিনি জানান জানান, সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখেঅবস্থান কর্মসূচি পালন করবেন তারা।


বিস্তারিত আসছে...


মন্তব্যসমূহ