তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ধোলাইখালে পুলিশ-বিএনপির সংঘর্ষ, গয়েশ্বর আটক

 




রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। 


রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষ শুরু হয়।


এদিকে, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা কদমতলী সেতুর প্রান্তে অবস্থান নেন।


পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের হামলায় আহত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আবদুস সালাম আজাদকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ।


নিপুণ রায় চৌধুরী জানান, গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ। এই অবস্থায় তিনি যখন রাস্তায় পড়ে যান তখন পুলিশ রাস্তায় ফেলে তাকে লাঠি দিয়ে ব্যাপক আঘাত করে।

মন্তব্যসমূহ