ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল

 




বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নির্দলীয়  নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের  লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয় ক্ষমতার নিয়ে আসার  দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী।


শুক্রবার নগরীর প্রাণ কেন্দ্র কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরপুর এসে সমাবেশের মাধ্যমে শেষ করে।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ মোছলেহ উদ্দিন, নগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারী কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ হোসাইন, কাজী নজীর আহম্মেদ প্রমুখ।


বিজ্ঞপ্তি

মন্তব্যসমূহ