হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সন্ধ্যায় বিএনপির সংবাদ সম্মেলন

 




গপৎ ধারায় ঘোষিত শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা দাবিতে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই)  তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


শায়রুল জানান, সংবাদ সম্মেলনের আগে আজ অবস্থান কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্যসমূহ